- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সদর ইউপির বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট পেশ করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সচিব গুলেনূর মিয়া।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

  • [১]