বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বদিরুল আলম বদি।
শনিবার জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ মনি’র উপস্থিতিতে দশম শ্রেণির ছাত্র রাব্বি কে আহবায়ক, কফিআনান কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, শরীফ, চায়েম, রাপু, জুনায়েদ, সজল, হৃদয়, সাইদিন, সুমন, মুরছালিন। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ। সোমবার বেলা ১১টায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক পুলক তালুকদার এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।