- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন

তাহিরপুর উপজেলায় সংস্কৃতিমনা ও সাহিত্যপ্রেমীদের নিয়ে তাহিরপুর সাহিত্য পরিষদ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার দুপুরে তাহিরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কবি ও সাহিত্যিক মোছায়েল আহমদকে সভাপতি ও আতহারুজ্জামান বাবলুলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট্য তাহিরপুর সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি সাংবাদিক ও আইনজীবী অ্যাড. মহসিন রেজা মানিক, সহ-সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, অর্থ সম্পাদক সালেহ আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মান্না, প্রচার সম্পাদক জামিল আহমেদ, সহ-প্রচার সম্পাদক হাবিবা আক্তার নাজনীন, প্রকাশনা সম্পাদক আতহার ইশতিয়াক ইনাব, সহ- প্রকাশনা সম্পাদক এস.এম. শাহীন। সভায় তাহিরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে “নন্দিত তাহিরপুর” নামে একটি নিয়মিত ম্যাগাজিন প্রকাশ করার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]