তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়ীকে একটি মোটরসাইকেল সহ আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত. হেকমত আলীর ছেলে মো. সঞ্জব আলী (৫০) এবং একই ইউনিয়নের রহমতপুর গ্রামের উসমান মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে লাউড়েরগড় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইয়াহিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে লাউড়েরগড় সীমান্তবর্তী লাউড়েরগড় নামক স্থানে দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহসান পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।