- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে চুনাপাথর সহ দুই চোরাচালানী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে চোরাইপথে বিনা শুল্কে নিয়ে আসা প্রায় ৯’শ ফুট চুনাপাথর সহ দুই চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও’র গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে আলী হোসেন ও বাবর আলীর ছেলে হাসমত আলী। বৃহস্পতিবার  সকাল ৯টায় তাদের আটক করে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিনা       
শুল্কে চোরাই পথে চুনাপাথর নিয়ে এসে বৃহস্পতিবার সকালে সংসার বিল পাড়ে ডাম্পিং করার সময় বিজিবির চারাগাঁও বিওপির টহল দল চুনাপাথর সহ আলী হোসেন ও হাসমতকে আটক।
বিজিবির বীরেন্দ্রনগর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার ইলিয়াস জানান, গ্রেফতারকৃত হাসমত ও আলী হোসেনকে থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

  • [১]