- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে হ্যান্ডট্রলির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুরঙ্গাচড়া গ্রামের শফিক মিয়ার শিশুপুত্র মেহেরাজ মিয়া (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বড়ছড়া গ্রামের আলী আহম্মদের ছেলে শফিকনুরের হ্যান্ডটলি গাড়ী একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বড়ছড়া জয় বাংলা বাজারের দক্ষিণ পাসের বালু চড়া থেকে বালু ভর্তি করে হ্যান্ড টলি চালিয়ে আসার সময় পথিমধ্যে শিশু মেহেরাজ কে মাথায় চাপা দিলে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিৎসককে দেখায়। পরে অবস্থা
বেগতিক দেখে সুনামঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বারেকটিলা খেয়াঘাটে পারাপারা হওয়ার সময় তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহিদুল্লাহ ঘটনার সততা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্টি লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

  • [১]