স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৪২ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার দুপুর আড়াইটায় চানপুর বিওপির হাবিলদার আসাদ শেখ এর নেতৃত্বে সীমান্তের ১২০৩ এর নিকট থেকে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থান থেকে ৪২ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নাসির উদ্দিন বিড়ির কার্টুন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত ৪২ হাজার নাসির উদ্দিন বিড়ির বর্তমান বাজার মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।