- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে বিজিবির মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে সংঘটিত অনাকাংখিত দুর্ঘটনা, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও  শিশু পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী লাকমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মহি উদ্দিন খন্দকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খান, টেকেরঘাট বিজিবি কম্পানী কমান্ডার ইলিয়াস আলী, বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সখিনা বেগম, অনুরাধা হাইজং, মুক্তিযোদ্ধা রৌজ আলী, জাহের আলী।
 

  • [১]