- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে বিজিবির মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় এলাকার শাহ আরেপিন (র) আস্তানায় স্থানীয় শিক্ষক, মুক্তিযুদ্ধা, সাংবাদিক,ব্যবসায়ী, ইউপি সদস্যসহ সীমান্ত এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে সীমান্তে চোরাচালান, ভারতে অনুপ্রবেশ, মাদকদ্রব্য, নারী পাচারসহ নানা বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি)।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, লাউড়েরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, শাহ আরেফিন (র) আস্তানার খাদিম হাজী রুহুল আমীন, বাদাঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মস্তফা মিয়া, সাংবাদিক আলম সাব্বির, আলী আকবর, রুকন মিয়া, রাব্বি প্রমুখ।

  • [১]