তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিরেন্দ্রনগর কোম্পানীর অধীনস্থ চারাগাও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/৩ এস হতে ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি)
এবং ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন কে গাঙ্গুলী।
এসময় পতাকা বৈঠকে ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের স্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডার এবং ভারতের ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতের অভ্যন্তরে পাথর/কয়লা উত্তোলন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
প্রায় ২ ঘন্টা আলোচনা শেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।