তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২ অনুপ্রবেশকারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা আপন দুই ভাই। তারা হলেন, দক্ষিণ পশ্চিম খাসিঁ জেলার রানীগঞ্জ থানার রাজাজু গ্রামের মৃত ভোরনা মারাকের বড় ছেলে পিতোষ মারাক (২৯) এবং ছোট ছেলে বিরিষ মারাক (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ
করে চাঁনপুর বাজারে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করে তারা। বিষয়টি ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই ইমাম হোসেনের চোখে পড়লে তিনি তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী করে ভারতীয় পরিচয়পত্র পেয়ে তাদের তাহিরপুর থানায় নিয়ে যান।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ২ নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ তাদের আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।