- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ভারতীয় চুনাপাথর সহ ২টি স্টিলবডি নৌকা জব্দ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় চুনাপাথরসহ ২টি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি। শুক্রবার ভোর রাতে তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্প এরিয়ার লামাকাটা পাহাড়ী রন্ধুছড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার ভোর রাতে বিরেন্দ্রনগর      
সীমান্ত এলাকার রন্ধুছড়া দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চুনাপাথর আনতে যায়। ২টি স্টিলবড়ি নৌকার মধ্যে দিয়ে ৩শ ফুট চুনাপাথর ভর্তি করে ফেরার পথে বীরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার সুবেদার মো.আবু সাইদসহ একদল বিজিবি যোয়ান চুনাপাথরসহ নৌকা ২টি আটক করে। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে চৌরাচালানীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসপি বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় চুনাপাথরসহ ২টি স্টিলবডি নৌকা আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরোদ্ধে মামলার প্রন্ততি চলছে।

  • [১]