- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

স্টায় রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত ৯ টায় ঘটিকায় লাউড়েরগড় বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আব্দুল হাকিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের মেইন পিলার ১২০৬ এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাইপাড় নামক স্থান থেকে ২৮০ বোতল ভারতীয় মদ আটক করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, ‘মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]