- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে চারাগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় চারাগাঁও বিওপি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের মেইন পিলার ১১৯৫/৫ এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় আটক করে। আটককৃত মদের মধ্যে সবগুলোই ভারতীয় অফিসার চয়েস মদ। এ সকল মদের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।         
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]