- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৩টি ভারতীয় গরু আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। রবিবার রাত ১০ টায় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের মেইন পিলার ১২০৩ এর নিকট হতে ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকের টিলা নামক স্থান থেকে ৩টি ভারতীয় গরু আটক করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]