স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার দুপুর ১টায় চারাগাঁও বিওপির হাবিলদার মো. মোনায়েম খানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ১১৯৪/৪-এস এর নিকট হতে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশতলা নামক স্থান থেকে এ সকল মদ আটক করে। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শাহেদ মেহের বলেন, ‘মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।