স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ২২১ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল বুধবার বিকাল সোয়া ৩ টায় বীরেন্দ্রনগর বিওপির নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ১১৯৪/২-এস এর নিকট হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যান্তরে লামাকাটা নামক স্থান থেকে এ সকল মদ আটক করে। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ ৩১ হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।