তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৫২ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বিজিবির ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল জোয়ান সীমান্তবর্তী বাদাঘাট ইউনিয়নের মকছেদপুর গ্রামের সামনে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৫২বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।