তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় রুপি সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। আটককৃত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বীরেন্দ্রনগর গ্রামের পাষান আলীর ছেলে রমজান আলী (২৪)।
জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে বীরেন্দ্রনগর বিওপির হাবিলদার মো. আব্দুর রহিমের নেতেৃত্বে নিয়মিত একটি টহল দল সীমান্তবর্তী রঙ্গাচড়া নামক স্থানে রমজান আলীকে প্রথমে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ভারতীয় ৫ হাজার রুপি জব্দ করে বিজিবি। যা বাংলাদেশের টাকার পরিমান দাড়ায় ৫৬৫০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।