তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ সহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত যুবকের নাম রমজান আলী (৩৫)। সে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লালঘাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বিজিবি’ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির হাবিলদার শ্রী নিশিকান্ত দাসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চারাগাঁও নামক স্থান থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
সুনামগঞ্জ -২৮ বিজিবি’ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি বাদী হয়ে মামলা দিয়ে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে।