তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। আটকৃতরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুর উদ্দিন (২২) এবং একই গ্রামের হোসেন আলীর ছেলে জামাল উদ্দিন (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল বাগলী ব্রিজে মোটরসাইকেলসহ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই ব্যাক্তিকে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।