- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ ১জন আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ৩৪ হাজার ভারতীয় রুপিসহ এক ব্যাক্তি কে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম আবুল কালাম মিয়া (৪২)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মৃত ভানু হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের নায়েব রমজানের নেতৃত্বে একদল জোয়ান সীমান্তবর্তী বুরঙ্গাচড়া গ্রামের সামনে থেকে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ভারতীয় ৩৪ হাজার রুপি জব্দ উদ্ধার করে।  বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসপি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহিরপুর সীমান্তের বুরঙ্গাচড়া এলাকা থেকে এক ব্যক্তিকে ভারতীয় রুপিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]