স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৪০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ২লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি জানায়, সোমবার ভোর ৬টায় সীমান্তের ১২০৩/৩ এস এর পিলারের নিকট থেকে আনুমানিক ২কি.মি. বাংলাদেশের অভ্যান্তরে ঢালারপাড় নামক স্থান থেকে ১৪০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উদ্ধার করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।