স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৪৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে চানপুর বিজিবি সদস্যরা। আটককৃত মদের বাজার মূল্য ৬৯ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায় শনিবার রাত ৮টায় সীমান্তের ১২০২/৭ এর পিলারের নিকট থেকে বারেকের টিলা থেকে ৪৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ চানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।