স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৭০৫ বোতল ভারতীয় মদ আটক করেছে। সোমবার দুপুর ২টায় সীমান্ত পিলার ১২০৬/২ এস এর নিকট হইতে ২শ গজ বাংলাদেশের অভ্যস্তরে দক্ষিণ মুকসেদপুর নামক স্থান থেকে ৭০৫ বোতল ভারতীয় মদ¡ আটক করা হয়। বিজিবি জানিয়েছে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।