স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের টেকেরঘাট বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে। শুক্রবার রাত ৯টায় সীমান্ত পিলার ১১৯৮/১১ এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যস্তরে বড়ছড়া নামক স্থান থেকে ৪৭বোতল ভারতীয় মদ বিজিবি সদস্যরা আটক করেন। যাহার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার ৫’শ টাকা বলে জানিয়েছে বিজিবি। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।