তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তবর্তী এলকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের উসমান মিয়ার ছেলে সুলেমান মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে হাফিজ উদ্দিন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধায় টেকেরঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ এএসআই তপন দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়ছড়া জয়বাংলা
বাজার থেকে এই দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ভারতীয় ৬ বোতল মদ উদ্ধার করে জব্ধ করে। এসময় তাদের সঙ্গে থাকা আরও কয়েজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আটককৃত মাদক ব্যবসায়ীসহ যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।’