- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে মদ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৭০হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর পৌনে ৫টায় সীমান্তের ১২০৪নং মেইন পিলারের আনুমানিক ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থান থেকে ১৮০ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি সদস্যরা। ২৮ বর্ডারগার্ড        
ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]