স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৪৩ বোতল ভারতীয় মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা। শনিবার ভোরে লাউড়েরগড় বিওপি ক্যাম্পের নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের মনাইপাড় নামক স্থান থেকে আটক করে। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।