স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্ত থেকে ১৬৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮ টায় চারাগাঁও বিওপির হাবিলদার মোনায়েম খানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের বাঁশতলা এলাকা থেকে এ সকল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত ১৬৮ বোতল ভারতীয় মদ অফিসার চয়েস এর বাজার মূল্য
২ লক্ষ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। চোরাই মত উদ্ধার করলেও কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।
বিজিবির ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন,‘মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’