- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আহমদ মিয়ার বাড়ীর পিছনের বাঁশঝাড় থেকে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. জালাল উদ্দিন এই সকল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ২৩ বোতল অফিসার চয়েস ও ৪৮ বোতল
মেগডুয়েল ব্রান্ডের মদ।
এস আই মো: জালাল উদ্দিন জানান, এইসব ভারতীয় মদ বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের অজিত মিয়া ও তার বোন সুফিয়া বেগম এলাকায় বিক্রি করে থাকেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে অজিত মিয়া (৪০) ও সুফিয়া বেগম (৪৫) কে আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে।
তাহিরপুর থানা এসআই মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • [১]