- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর সীমান্তে শিশুকে পাশবিক নির্যাতন লম্পট গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকার একটি গ্রামে ৭ বছরের শিশুকে পাশবিক নির্যাতন করেছে এক লম্পট। এই লম্পট ধর্ষক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মৃত চানু মিয়ার পুত্র রহিজুল ইসলাস (২১)। এলাকাবাসীর সহায়তায় লম্পট ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে লম্পট ধর্ষক রহিজুল তার ভগ্নিপতি সেতাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। ভগ্নিপতির প্রতিবেশী এক বাড়ির খালি ঘরে গিয়ে ওই শিশুকে একা পেয়ে বিস্কুটের দেয়ার লোভ দেখিয়ে  পাশবিক নির্যাতন করে। পরে ওই শিশুটির রক্তক্ষরণ দেখে তার মা জিজ্ঞাসা করলে, সে জানায় তাকে বিস্কুটের লোভ দেখিয়ে রহিজুল পাশবিকতা করেছে। পরে শিশুটির মা প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা লম্পট ধর্ষককে আটক করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করেন।
তাহিরপুর থানার এসআই মহিত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষক রহিজুল ইসলামকে আটক করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘এরকম একটি সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

  • [১]