তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় ২০টি গরু আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
জানা যায়, সুনামগঞ্জ বর্ডারগার্ড ২৮ ব্যাটালিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্প অধিনায়ক নায়েব সুবেদার নুরুল ইসলানের নেতৃত্বে একদল জোয়ান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলা নামক স্থান হতে ভারতীয় ২০টি গরু আটক করে। তবে, এসময় এর সঙ্গে জড়িত কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসপি জানান, এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।