স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আজ তাহিরপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্ভর পাক হানাদার বর্বর বাহিনীরা তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সাব সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে র্যালি ও জনসভার আয়োজন করা হয়েছে। এ লক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক মাইকিং, পোস্টরিং ও প্রচারণা চালানো হচ্ছে।
তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, তাহিরপুর হানাদার মুক্ত দিবসের জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।