- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে পাক হানাদার বাহিনী অন্যত্র পালিয়ে যায়।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর পূর্ববাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সস্তান ওয়াহিদ খসরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, মুক্তিযোদ্ধা সন্তান বিলাল হোসেন প্রমুখ।
সভায় কোরআন তেলাওয়াত করেন মাও.দ্বীন ইসলাম আজাদী ও গীতা পাঠ করেন সঞ্জয় কুমার রায়।

  • [১]