- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাড়ল ইউনিয়ন অফিসে চুরি.. চোরাই মালামালসহ গ্রেফতার এক

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন অফিসে চুরির ঘটনায় চুরি যাওয়া মালামালসহ ফজল উদ্দিন ওরফে সর্দার নামক এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। সে ধল আশ্রম গ্রামের লেকান্দর আলীর ছেলে। রোববার রাতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও এসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ধলবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাজার থেকে ইউনিয়ন অফিসের চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ধলবাজারে অবস্থিত তাড়ল ইউনিয়ন পরিষদ অফিসটি চুরি হয়। ঐদিনই ইউপি সচির বাদী হয়ে অজ্ঞাতনামা লোকদের আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  
আশরাফ জানান, মামলা দায়েরের পর থেকে তদন্তে নেমে গ্রাম পুলিশের দায়িত্বে থাকা ফজল উদ্দিন ওরফে সর্দারের চালচলনে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাজারে লুকিয়ে রাখা অফিসের চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।  

  • [১]