- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তিতাসের বাঁকে

এস ডি সুব্রত

শিরোনাম পড়ে না কেউ
এখন তিতাসের বাঁকে
শিরোনাম তৈরি করে
শূধুই নিত্য নতুন মোড়কে
অদ্বৈত মল্লবর্মণ , রামধনু
আল মাহমুদ, কালের কলস
হায় কোথায় এখন
নিয়ম ভাঙা সস্তা আবেগ
নেই কোন তোয়াক্কা
আদিম বর্বরতা
মুখোশ পরে মৃত্যুর খেলা
যেন নিত্যনৈমিত্তিক
করোনাও পরাজিত
মানুষ ই মানুষের আতংক।

  • [১]