স্টাফ রিপোর্টার
জেলার তিনটি উপজেলায় ১০টি আবাসিক প্রতিবন্দ্বি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ- আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাঁর নির্বাচনী এলাকা জামালগঞ্জ-ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা পর্যায়ক্রমে এসব স্কুল স্থাপন করবেন তিনি। আজ বুধবার ধর্মপাশা উপজেলার নুরপুর গ্রামে প্রথম আবাসিক প্রতিবন্দ্বি বিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি।
জানা যায়, এই ১০টি বিদ্যালয় প্রথম পর্যায়ে বেসরকারিভাবে পরিচালিত হবে। পরে সরকারিভাবে এসকল বিদ্যালয়ের রেজিস্ট্রেশন করা হবে। ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার দুইটি এলাকার প্রতিবন্দ্বি শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সুরমা নদীর পশ্চিম তীরে নুরপুর গ্রামের সরকারি ভূমিতে প্রথম প্রতিবন্দ্বি বিদ্যালয়ের উদ্বোধন করা হবে আজ। নব প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের জন্য একটি ভবন তৈরি করা হয়েছে। আসবাবপত্রের জন্য নগদ এক লাখ টাকা দিয়েছেন এমপি রতন।
এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ প্রতিবন্দ্বি শিশুরা এই সমাজের অংশ তাদের অবহেলার চোখে না দেখে তাদের পাশে দাঁড়ানো সবার উচিত। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা পুতুলের উৎসাহ-উদ্দীপনায় এবং তাঁর পরামর্শে আমি নির্বাচনী এলাকায় ১০টি আবাসিক প্রতিবন্দ্বি বিদ্য্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছি। যাতে এলাকার সুবিধা বঞ্চিত প্রতিবন্দ্বি শিশুরা এসব বিদ্যালয়ে থেকে লেখাপড়া করতে পাবে।’