- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তিনি একজন ক্ষণজন্মা মনীষী -ড. মোহাম্মদ সাদিক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান, কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক সাবেক অর্থমন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য এবং ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায়, তিনি বলেন, জনাব আবুল মাল আব্দুল মুহিত একজন ক্ষণজন্মা মনীষী। বাংলাদেশের ইতিহাসে এই খ্যাতিমান অর্থনীতিবিদ—দেশে বিদেশে প্রচুর সম্মানের অধিকারী হিসেবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে বিচক্ষণ ভূমিকা রেখে গেছেন। অর্থনৈতিক অঙ্গনের এই বিদ্বান মানুষটি ছিলেন সাহিত্য সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তাঁর অবিস্মরণীয় ভালোবাসা আমাদের বিস্মিত করেছে। কিছু মানুষের প্রয়াণে মানবসভ্যতার ক্ষতি হয়। তিনি সেই বিরল মানুষদের একজন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকাহত স্বজনদের এই শোক সইবার শক্তি দিন— এই প্রার্থনা করি।

  • [১]