- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তিন সন্তানের জন্ম দিলেন নূর জাহান

পুলক রাজ
দোয়ারাবাজার উপজেলার নূর জাহান নামে এক মহিলা একসাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেনারেল হাসপাতালে তিনি ত সন্তানের জন্ম দেন। তিন সন্তানের সবাই ছেলে। নূর জাহান দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের উমর গণির স্ত্রী। সিজার অপারেশনের মাধ্যমে ১৫ মিনিটের ব্যবধানে তিনটি শিশু জন্মগ্রহণ করেছে। শনিবার ১ টা ২৫ মিনিটে প্রথম, ১ টা ৩০ মিনিটে ২য় এবং ১ টা ৩৫ মিনিটে ৩য় সন্তান জন্মগ্রহণ করে। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও আশেপাশের মানুষ ৫ নম্বর ওয়ার্ডে শিশুদের একনজর দেখতে ভিড় করেন।
জানা যায়, শনিবার সকাল নূর জাহানের প্রসব ব্যথা শুরু হলে দুপুর ১২ টা ১০ মিনিটে তাকে জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। একসাথে তিনটি সন্তান প্রসবের ফলে দরিদ্র নূর জাহানের পরিবার খুশি। তবে সন্তানদের লালন পালন করা নিয়ে তিনি চিন্তিত।
দায়িত্বে থাকা নার্স মমতা বেগম জানিয়েছেন দুই সন্তান ও মায়ের শারীরিক অবস্থা ভালো। প্রথম শিশুর ওজন কম। খুবই দুর্বল। আকারে খুব ছোট। পরিবারটি খুবই গরিব। তিন সন্তান ও মায়ের অতিরিক্ত যতেœর প্রয়োজন। না হলে সন্তান তিনটিকে বাঁচানো সম্ভব হবে না। আমরা বাচ্চাগুলিকে সুস্থ রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব।

  • [১]