স্টাফ রিপোর্টার
শহরের দক্ষিণ নতুনপাড়া থেকে তীর সিলং খেলার সময় সুব্রত দে (৪০) ও ওয়ালিদ জামান রিয়াদ (২৬) নামের দুই যুবককে হাতে নাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন খন্দকার এই দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত সুব্রত দেব শহরের নতুনপাড়া আবাসিক এলাকা নিলয় ১০০ এর মৃত গোপেন্দ্র দেবের ছেলে এবং ওয়ালিদ জামান রিয়াদ নিলয় ৮০এর আবুল হাসান দুলুর ছেলে।
সদর থানা পুলিশ জানায়, বুধবার বিকাল সাড়ে ৩ টায় সদর থানার এএসআই ইমতিয়াজ সরকার ও এসএসআই আক্তার হোসেন দক্ষিণ নতুন পাড়ার থেকে টাকা দিয়ে তীর সিলং খেলার সময় সুব্রত দেব ও ওয়ালিদ জামান রিয়াদকে হাতেনাতে আটক করে। এসময় তাদেরকে কাছ থেকে নগদ ২২০০ টাকা ও তীর সিলং খেলার সামগ্রী উদ্ধার করা হয়। পরে বিকালে আটককৃত সুব্রত দেব ও ওয়ালিদ জামান রিয়াদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বিকালে দ-প্রাপ্ত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, সদর থানার এএসআই ইমতিয়াজ সরকার।