- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তুষ্টি ও তুষারের জন্য শোক

পি সি দাশ, শাল্লা
শাল্লায় রবিবার নৌকাডুবিতে আপন ভাই বোন তুষ্টি ও তুষারের অকাল মৃত্যুতে এলাকার সর্বস্তরের জনতার ব্যানারে মঙ্গলবার বেলা ২ টায় শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
উল্লেখ্য উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকার (৪৬) এর স্ত্রী  ইলা সরকার রবিবার মেয়ে তুষ্টি সরকার (৫) তুষার সরকার (২) সহ ৪/৫ জন ইঞ্জিনচালিত নৌকা যোগে ইলার বাবার বাড়ি পাশের দিরাই উপজেলার বলনপুর গ্রামে যাবার পথে কালিয়াকুটা হাওড়ে হঠৎ ঝড়ের কবলে পরে নৌকা ডুবে গিয়ে মেয়ে তুষ্টি সরকার, তুষার সরকারের মর্মান্তিক মৃত্যু ঘটে। এসময় পাশের গ্রামের একটি নৌকা এসে তাদেরকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ২ টিকে মৃত বলে ঘোষণা করেন। পরে রাত ৮ টায় মৃত শিশুদের নিজ বাড়ি ঘুঙ্গিয়ার গাঁও নিয়ে এলে শত শত মানুষ হেমসেনের বাড়িতে শিশু ২ টিকে শেষ বারের মত এক নজর দেখার জন্য ভীড় জমায়। সন্তান ২টিকে      হারিয়ে নিঃসন্তান হয়ে হেমসেন সরকার এবং তার স্ত্রী  ইলা সরকার এখন পাগলেন ন্যায়। আত্মীয় স্বজনরাও শোকে নিমজ্জিত।
শোকাহত পরিবারকে সান্তনা দেওয়ার জন্য ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম, অফিসার ইনচার্জ বজলার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধূরী, শাল্লা সাবÑরেজিস্ট্রার আনছার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ সহ অনেকেই।

  • [১]