- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মিসবাহ সিরাজের ‘হ্যাট্টিক’

বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে
সিলেটে কলেজ ছাত্রলীগ থেকে নগর আওয়ামী লীগের নেতৃত্বের অভিজ্ঞতা থেকে কেন্দ্রের পদ পেয়েছিলেন। ২০০৯ সালে কেন্দ্রে অভিষিক্ত হওয়াটাই ছিল তাঁর জন্য চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ জয় করে দ্বিতীয় ও তৃতীয় ধাপে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে বহাল থাকায় অনন্য এক উচ্চতায় আসীন হয়েছেন তিনি। তৃণমূল থেকে কেন্দ্রের নেতৃত্বে সফল এ মুখ হচ্ছে সিলেটের মিসবাহউদ্দিন সিরাজ। এবার তৃতীয় পর্যায়েও তিনি একই পদে বহাল থাকায় কেন্দ্রীয় সাংগঠনিক পদে তিনি হ্যাট্টিক করলেন।
দলের গুরুত্বপূর্ণপদে হ্যাট্টিক করার পর এই নেতা দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ  করতে সময় ক্ষেপণ করেন নি। সেই সঙ্গে সিলেট বিভাগ আ’লীগ নেতাকর্মীদেরও তাৎক্ষণিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ফেইসবুকে দেওয়া এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের এই বার্তাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহর কাছে লক্ষ, কোটি শুকরিয়া। আমি দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে আমাকে ৩য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক করায়। আমি সিলেট বিভাগের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা. জয় বঙ্গবন্ধু, জয় হোক সিলেটবাসির।’
মিসবাহউদ্দিন সিরাজ রাজনীতির পাশাপাশা আইন পেশায় নিয়োজিত। সিলেটের পিপির দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে। তাঁর আইনি পরামর্শে দেশে ও বিদেশে তোলপাড় সৃষ্টি করা রাজন হত্যা মামলার দ্রুত বিচার নিষ্পত্তি হয়। বর্তমানে খাদিজা হত্যাচেষ্টা মামলারও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। রাজনীতি ও পেশায় সফল এ ব্যক্তিত্ব সিলেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ক্রমে আবির্ভূত হচ্ছেন। ‘আমি জনতার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই’ মঙ্গলবার রাতে যোগাযোগ করলে প্রতিক্রিয়ায় শুধু এ টুকু বললেন মিসবাহউদ্দিন সিরাজ।

  • [১]