- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তৃণমূল নারী উদ্যোক্তাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের সৌদী প্রবাসী এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুটপাট ও গৃহিনীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিকী মানববন্ধন করেছে তৃণমূল নারী উদ্যোক্তা। শনিবার সন্ধায়   আবুল হোসেন মিনালায়তনে ভেতরে তৃণমূল নারী উদ্যোক্তাদের আয়োজনে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সবাই মানববন্ধন কর্মসূচি অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নারী উদ্যোক্তা কর্মকর্তা হিমাংশু মিত্র, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, জেলা উদীচীর সহ সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. প্রসেনজিৎ দে, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মোতালিব চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জালালপুরের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি জানান।

  • [১]