- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তৃতীয় ধাপে আসলো ৩৮ হাজার ৪শ’ ডোজ করোনা ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার
তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ৩৮ হাজার ৪শ’ ডোজ করোনা ভ্যাকসিন। রোববার সকাল ৮ টায় সুনামগঞ্জের ইপিআই ভবনে ৪৮ কার্টনে ৩৮ হাজার ৪ শ’ ডোজ সিনোফার্মার ভ্যাকসিন পৌঁছায়।
পরে সুনামগঞ্জের ইপিআই ভবনের প্রাঙ্গণে ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এটিএম আব্দুল্লাহ্ চৌধুরীর কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমেদ। এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয় এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, তৃতীয়বারের মত সুনামগঞ্জে ৩৮ হাজার ৪ শ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এগুলো সুনামগঞ্জের ১০ উপজেলায় পাঠানো হবে।

  • [১]