- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তোমাকে হারালে বল

এস ডি সুব্রত

বঙ্গবন্ধু তোমাকে হারাই নি আমরা
তুমি আছ আমাদের মাঝে
তোমাকে হারালে বল আমাদের
কি আর তবে থাকে?

বঙ্গবন্ধু তোমাকে হারাই নি আমরা
তোমাকে হারালে আমরা
জ্বলে উঠব বল কার ভাষণে
কিভাবে রুখব অন্যায় অবিচার?

বঙ্গবন্ধু তোমাকে হারাই নি আমরা
তুমি আছ বুকের ঘরে
তোমাকে হারালে সোনার বাংলা
এগিয়ে যাবে কেমন করে,

বঙ্গবন্ধু তোমাকে হারাই নি আমরা
তুমি আছ সত্তায় অনুভবে
আকাশে বাতাসে জলে স্থলে
কি আর থাকে তোমাকে হারালে?

  • [১]