এমএ মান্নান
ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ
হাওর বাংলার জন্য এল বড় শুভাশীষ
বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার
এল মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার।
বয়ে গেল হাওর থেকে হাওরে অপার
কে রুখবে আমাদের আনন্দ এবার।
বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্বভূমে
বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে।
ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম
হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।
[সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রী পরিষদ সভায় অনুমোদনের পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তাৎক্ষণিকভাবে এই কবিতাটি লিখে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।]