- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ত্যাগী নেতাদের পরিবারে গেলেন ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর পরই এক সময়ের ত্যাগী ও আদর্শবান আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাসায় গিয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে কুশল বিনিময় করেছেন ও দোয়া চেয়েছেন।
ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন শুক্রবার বিকাল ও সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মহকুমা আওয়ামী লীগের সভাপতি সাবেক এম এন এ দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুজ জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. খলিলুর রহমান চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নুরুল ইসলাম চৌধুরী ও অ্যাড. আপ্তাব উদ্দিনের বাসায় যান। তিনি দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, আব্দুজ জহুর ও খলিলুর রহমান চৌধুরীর স্ত্রীকে সালাম করেন ও তাদের কাছে দোয়া চান। আব্দুল বারী, অ্যাড. নুরুল ইসলাম চৌধুরী ও অ্যাড. আপ্তাব উদ্দিনকে সালাম করেন এবং দোয়া চান।
এসময় জেলা আওয়ামী লীগের অ্যাড. নান্টু রায়, প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, ব্যারিস্টার ইমনের বড় ভাই অভিনেতা ফজলুল কবীর তুহিন, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা শাখার আহবায়ক নূর মোহাম্মদ স্বজন উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন, ‘আজকে আমি যাদের বাসায় গেলাম ও যাদের সালাম জানিয়ে দোয়া চেয়েছি তারাই প্রকৃত আওয়ামী লীগ পরিবার। তাদের পরিবার থেকে এক সময় আওয়ামী লীগের সুষ্ঠু রাজনীতি পরিচালিত হতো। তারাই ৭৫’এ কঠিন নির্যাতনের শিকার হয়ে আওয়ামী লীগের হাল ধরে রেখেছিলেন। নানা দুঃখ কষ্ট, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে তারাই আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের সাথে আছেন। তাই তাদের সালাম জানিয়ে ও তাদের দোয়া নিয়ে আমি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে চাই।’

  • [১]