- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ত্রাণসামগ্রী পেলেন লীলজান বেগম

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়নের উজান জামালগড় গ্রামের লীলজান বেগম ভিক্ষাবৃত্তি করেন। থাকেন মেয়ের বাড়িতে বসবাস করে। প্রতিদিনই তিনি সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভিক্ষাবৃত্তি করে দিনাতিপাত করেন। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র নজরে আসলে তাহিরপুর সদর ইউনিয়নের দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের ত্রাণ সামগ্রী দিয়ে উজান জামালগড় গ্রামের লীলজান বেগমের বাড়িতে পাঠান। ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলু আলু,১ কেজি লবণ,আধাকেজি সয়াবিন। স্বেচ্ছাসেবক ধীমান চন্দ ও মনিরাজ শাহ জানায়, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় ত্রাণ সামগ্রী নিয়ে লীলজানবানুর বাড়িতে রবিবার বিকেলে দিয়ে আসি।

  • [১]