- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ত্রাণ বিতরণ- ছাতকে রামকৃষ্ণ সেবাশ্রম

ছাতক প্রতিনিধি
ছাতকে রামকৃষ্ণ মিশন সুনামগঞ্জের উদ্যোগে ও বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্ত্রফিক নিউইয়র্ক আমেরিকার আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ছাতক রামকৃষ্ণ সেবাশ্রম থেকে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মহন্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা বিতরণী অনুষ্ঠানে ৫০টি দুর্গত পরিবারের মাঝে ১টি করে শাড়ি ও লুঙ্গি      বিতরণ করেন প্রধান অতিথি সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দ মহরাজ।
এসময় সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, সহ-সভাপতি পরিতোষ চন্দ্র রায়, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য সুব্রত ভৌমিক, ভাস্কর দত্ত, লিটু রঞ্জন দে, স্বরবিন্দু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তারা দোয়ারাবাজারেও দুর্গত পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।  

  • [১]